পবিত্র আল-আকসায় জুমার নামাজের বয়সসীমা প্রত্যাহার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইসরায়েলি কর্তৃপক্ষ গতকাল শুক্রবার জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদে জুমার নামাজে অংশগ্রহণের বয়সসীমার বিধিনিষেধ তুলে নেয়। খবর এএফপির।
আল-আকসা মসজিদ প্রাঙ্গণে সব বয়সী হাজারো মুসলিম গতকাল শান্তিপূর্ণভাবে নামাজ আদায় করেন। তবে অধিকৃত পশ্চিম তীরের হেবরন ও রামাল্লায় ইসরায়েলি সেনা ও ফিলিস্তিনি তরুণদের মধ্যে সংঘর্ষ হয়। উত্তেজনাকর পরিস্থিতিতে ইসরায়েলি কর্তৃপক্ষ প্রায়ই জুমার দিন বিক্ষোভ নিয়ন্ত্রণের প্রচেষ্টায় তরুণ-যুবক ফিলিস্তিনিদের আল-আকসায় নামাজ আদায়ে নিষেধাজ্ঞা দেয়।
যুক্তরাষ্ট্র ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী, ইইউয়ের পররাষ্ট্রনীতি-বিষয়ক প্রধান ও জাতিসংঘ মহাসচিবের গতকালই মধ্যপ্রাচ্য শান্তি উদ্যোগ নিয়ে আলোচনায় বসার কথা ছিল।