প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সৌদি আরবের পবিত্র মক্কা নগরীর একটি হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় ওই হোটেলে অবস্থানরত ৬০০ ব্যক্তির সবাইকে গতকাল সোমবার সরিয়ে নেওয়া হয়েছে। সিভিল ডিফেন্স সংস্থা এ কথা জানিয়েছে।
শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের ত্রুটির কারণে মক্কার আজাজিয়া শহরের ১৫-তলাবিশিষ্ট ওই হোটেলের অষ্টম তলায় আগুন লাগে। পরে তা ছড়িয়ে পড়ে। সংস্থার মুখপাত্র নাইফ আল শরিফ বলেন, আগুনে কেউ হতাহত হননি।
হোটেলে অবস্থানকারী ব্যক্তিদের অধিকাংশই পবিত্র হজব্রত পালন করতে তুরস্ক ও ইয়েমেন থেকে এসেছেন।
মহানবী হজরত মুহাম্মদ (স.)-এর জন্মভূমি পবিত্র মক্কা নগরীতে এবার ২০ লাখ মানুষ হজব্রত পালন করবেন। এই উদ্দেশ্যে সারা বিশ্ব থেকে প্রতিবছর লাখো মুসল্লি এই নগরীতে সমবেত হন।
ইসলাম ধর্মের প্রধান পাঁচটি স্তম্ভের মধ্যে হজ একটি। এবারের হজ অনুষ্ঠিত হবে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে।