পরীক্ষা স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরানে সরকারি চাকরিতে নিয়োগের বার্ষিক পরীক্ষা স্থগিত করেছেন দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানি। নিয়োগ পরীক্ষা ও প্রক্রিয়া নারীদের প্রতি বৈষম্যমূলক বলে অভিযোগ ওঠার পর এই সিদ্ধান্ত নিচ্ছে ইরানি কর্তৃপক্ষ। প্রায় তিন হাজার নিয়োগ পুনর্বিবেচনা করতে নির্দেশ দিয়েছেন রুহানি। ধারণা করা হচ্ছে, ওই নিয়োগগুলোর ক্ষেত্রে পুরুষদের প্রতি পক্ষপাত করা হয়েছিল। ইরানের সামরিক বাহিনীর বিচারিক বিভাগের মতো কিছু দপ্তরের প্রায় সব পদই পুরুষদের জন্য নির্ধারিত। মধ্যপন্থী রুহানি এর আগেও নারী অধিকারের পক্ষে অবস্থান নিয়েছেন। তিনি অনেক গুরুত্বপূর্ণ পদে নারীদের নিয়োগ করেছেন। পরিবেশমন্ত্রী এবং মালয়েশিয়ায় ইরানি রাষ্ট্রদূত পদে নারীদের নিয়োগ দেওয়া হয়েছে।
বিবিসি