প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মালদ্বীপ থেকে উদ্ধার করা ধ্বংসাবশেষগুলো ফ্লাইট এমএইচ৩৭০-এর কি না, তা নিশ্চিত হওয়ার জন্য মালয়েশিয়ার তিন বিশেষজ্ঞ গতকাল বুধবার পরীক্ষা-নিরীক্ষা শুরু করেছেন। মালদ্বীপের একজন মন্ত্রী এ কথা জানিয়েছেন। দেশটির কুদাহুভাদু দ্বীপের কিছু বাসিন্দা বলেছিলেন, তাঁরা গত বছরের ৮ মার্চ খুব নিচু দিয়ে একটি বড় বিমান উড়ে যেতে দেখেন। মালয়েশিয়া এয়ারলাইনসের বিমানটি গত বছরের ওই দিনই ২৩৯ জন আরোহী নিয়ে নিখোঁজ হয়। এদিকে ওই বিমানের আরোহীদের স্বজনদের এক সংগঠন গতকাল বলেছে, তারা লা রেউনিয়ঁ দ্বীপে পাওয়া ডানার অংশ ওই বিমানেরই—মালয়েশীয় সরকারের এ কথা আরও বিশ্লেষণের আগে মানতে রাজি নয়। এএফপি