প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হিমালয়ের চূড়া থেকে নামার সময় নেদারল্যান্ডসের এক পর্বতারোহীর মৃত্যু হয়েছে। চলতি বছরে পৃথিবীর সর্বোচ্চ এই পর্বতশৃঙ্গে কোনো পর্বতারোহীর মৃত্যুর ঘটনা এটাই প্রথম। গতকাল শনিবার নেপালের কর্মকর্তারা এ কথা জানিয়েছেন। দেশটির পর্যটন বিভাগের কর্মকর্তা জ্ঞানেন্দ্র শ্রেষ্ঠ জানান, এরিক এরি আর্নোল্ড নামের নেদারল্যান্ডসের ওই নাগরিক গত শুক্রবার এভারেস্টের চূড়ায় ওঠেন। ওই দিন সেখান থেকে খাড়া ঢাল দিয়ে নিচে নামতে গিয়ে তিনি মারা যান।