প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মালয়েশিয়ায় ২৮ চীনাসহ ৩১ জন পর্যটকবাহী একটি নৌকা দেশটির উপকূলে ডুবে গেছে। নৌকাটির খোঁজ পাওয়া না গেলেও গতকাল রোববার পর্যন্ত ২৫ জনকে উদ্ধার করা হয়েছে। ছয়জন নিখোঁজ ছিল। গত শনিবার সকালে যাত্রা শুরু করার পরই নৌকাটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। চীনা নববর্ষের উৎসব শুরুর প্রথম দিনেই এ দুর্ঘটনা ঘটল। মালয়েশিয়ার চীনা জাতিগোষ্ঠীর মানুষ এ উৎসব ঘটা করে পালন করে। স্থানীয় কর্তৃপক্ষ বলছে, শনিবার সকালে কোটা কিনাবালু থেকে নৌকাটি পুলাও মেনগালাম দ্বীপের দিকে যাচ্ছিল।
বিবিসি