পর্যটকের ভিড়ে খেপল হাতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাতির যখন মেজাজ খারাপ থাকে, তখন দূরে থাকাই মানুষের জন্য নিরাপদ। থাইল্যান্ডের সবচেয়ে বড় ন্যাশনাল পার্ক কাও ইয়াইয়ে
একটি উন্মত্ত হাতি সম্প্রতি চলার পথে একটি ব্যক্তিগত গাড়ি পেয়ে ভেঙে চুরমার করেছে।
দুই পা, শুঁড় ও শরীরের ভার দিয়ে হাতিটি গাড়িটা ভেঙে দেয়। সাদা রঙের গাড়িটির বাম্পার ভেঙে পায়ের নিচে ফেলে দুমড়ে-মুচড়ে দেয়। ওই সময় গাড়িটির ভেতরে কেউ ছিল বলে জানা যায়নি। হাতির হামলায় গাড়ি ধ্বংসের এই ঘটনার ভিডিওচিত্র ইউটিউবে প্রকাশিত হয়েছে।
এবিসি নিউজ জানায়, হাতিটি ১০ দিন ধরেই তাণ্ডব চালাচ্ছিল। এটি ইতিমধ্যে স্থানীয় একটি মুদি দোকান এবং রেস্তোরাঁয় হামলা করেছিল। সম্ভবত গাড়ি ও পর্যটকদের ভিড় দেখে এটি উত্তেজিত হয়ে পড়ে। এনডিটিভি