পশ্চিম তীরে গুলিতে নিহত ফিলিস্তিনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনি এক তরুণের ছুরিকাঘাতে গতকাল বৃহস্পতিবার খুন হয়েছে এক ইহুদি কিশোরী। পরে নিরাপত্তা বাহিনীর সদস্যরা হামলাকারী তরুণ মোহাম্মেদ নাসির তারায়রাকে গুলি করে হত্যা করে। হেবরন শহরের বাইরে ইহুদি বসতি কিরাত আরবায় মেয়েটির বাড়িতে ঢুকে হামলাকারী তাকে খুন করে। উল্লেখ্য, অধিকৃত এলাকায় ইসরায়েলের অব্যাহত অবৈধ বসতি নির্মাণ নিয়ে ফিলিস্তিনিদের মধ্যে ব্যাপক ক্ষোভ রয়েছে।