পশ্চিম তীরে ফিলিস্তিনিকে গুলি করে হত্যা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অধিকৃত পশ্চিম তীরের এক জংশনে গতকাল রোববার ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর গুলিতে এক ফিলিস্তিনি নিহত হয়েছে। এদিকে নিহত ওই ফিলিস্তিনির হামলায় আহত হয়েছে তিন ইসরায়েলি। খবর এএফপির।
ইসরায়েলি পুলিশ বলছে, নাবলুসের দক্ষিণে এক ফিলিস্তিনি সজোরে গাড়ি চালিয়ে এসে ইসরায়েলিদের ওপর চড়াও হয়। এ সময় তিন ইসরায়েলি আহত হয়। এর কাছেই রয়েছে ইসরায়েলের একটি তল্লাশিচৌকি। সেখানে অবস্থানরত ইসরায়েলি সীমান্তরক্ষী বাহিনী ওই গুলি ছুড়লে মারা যায় ওই ফিলিস্তিনি।
এদিকে ইসরায়েলের সরকারি রেডিও জানায়, আহত ব্যক্তিদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।
ঠিক একই ধরনের অভিযোগ তুলে গত শুক্রবারও ৭২ বছর বয়সী এক ফিলিস্তিনি বৃদ্ধাকে গুলি করে হত্যা করেছিল ইসরায়েলি বাহিনী।