পশ্চিম তীরে বিভেদের মধ্যে পৌর ভোট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরের পৌর নির্বাচনে গতকাল শনিবার ভোট দিয়েছে ফিলিস্তিনিরা। এই নির্বাচনের মধ্য দিয়ে ফিলিস্তিনি নেতৃত্বের দুই অংশ প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ফাতাহ দল এবং গাজা এলাকা শাসনকারী হামাসের মধ্যকার ফাটল সামনে এসেছে।
প্রায় তিন শ পৌর কাউন্সিলের জন্য গতকাল সকালে পশ্চিম তীরের স্কুলগুলোতে ভোট গ্রহণ শুরু হয়। সন্ধ্যায় ভোট গ্রহণ শেষ হওয়ার কথা।
২০০৯ সালে মেয়াদ শেষ হওয়ার পরও ক্ষমতায় থাকা মাহমুদ আব্বাসের জনপ্রিয়তা ফিলিস্তিনিদের মধ্যে কমেছে। অন্যদিকে, হামাসকে ইসরায়েল ও পশ্চিমা রাষ্ট্রগুলো সন্ত্রাসী দল বলে বিবেচনা করে থাকে। ফাতাহ ও হামাসের দ্বন্দ্ব ফিলিস্তিন-ইসরায়েল সমস্যার সমাধানের পথে অন্যতম বাধা বলে বিবেচিত।