পশ্চিমা ফ্যাশনের প্রভাব নিয়ে ইরানে উদ্বেগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পোশাকের ওপর ইংরেজি শব্দ লেখার পশ্চিমা ফ্যাশনের বিরুদ্ধে ইরানের সরকারি গণমাধ্যমে প্রবল সমালোচনা শুরু হয়েছে।

ইরানের রাষ্ট্রনিয়ন্ত্রিত টেলিভিশন চ্যানেল টুতে সম্প্রতি প্রচারিত একটি প্রতিবেদনে এ ধরনের ফ্যাশনকে ‘নোংরা, ধর্মবিরোধী এবং অশুভের পূজারি’ বলে বর্ণনা করা হয়েছে।

প্রতিবেদনে এমন কয়েকজন ব্যক্তিকে তুলে ধরা হয়েছে, যাদের পোশাকে ইংরেজিতে নানা ধরনের শব্দ যেমন ‘লাভ’ (ভালোবাসা) কিংবা ‘নো রুলস’ (কোনো আইনকানুন নয়) লেখা রয়েছে।

একজনের পোশাকে লেখা ছিল ‘ফ্রাইডে নাইট’। টেলিভিশনের ওই প্রতিবেদনে পোশাকে এ ধরনের শব্দ ব্যবহারের নিন্দা করা হয়।

যুক্তরাজ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের একটি স্লোগান হচ্ছে ‘কিপ কাম অ্যান্ড ক্যারি অন’, যার বাংলা অর্থ শান্ত থাকুন এবং নিজের কাজ চালিয়ে যান।

আজকাল ফ্যাশন দুনিয়াতেও এই স্লোগানটিকে নানাভাবে ব্যবহার করা হয়। এমনি একটি স্লোগান হচ্ছে কিপ কাম অ্যান্ড আই অ্যাম কুইন।

ইরানি টেলিভিশনের প্রতিবেদনে এর ভিন্ন ব্যাখ্যা করে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে মেয়েলি ধাঁচের ছেলেদের ‘কুইন’ বলে ডাকা হয়। তাই এই স্লোগানটি শোভন নয়।