প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এ বছরের নভেম্বর মাসে অনুষ্ঠেয় মিয়ানমারের সাধারণ নির্বাচনে পশ্চিমা দেশগুলোর পর্যবেক্ষকদের আসার অনুমতি দেওয়া হচ্ছে। ৬৫ বছর পর এই প্রথমবারের মতো তাঁদের আমন্ত্রণ জানাল মিয়ানমার। জ্যেষ্ঠ মন্ত্রী সোয়ে থেইন গত সোমবার এ ঘোষণা দেন। তিনি বলেন, ‘আগামী নির্বাচন পর্যবেক্ষণের আমরা যুক্তরাষ্ট্রভিত্তিক কার্টার সেন্টার এবং ইউরোপীয় ইউনিয়নকে আসার অনুমতি দিচ্ছি।’ মিয়ানমারের ২০১০ সালের সাধারণ নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের আসার অনুমতি দেওয়া হয়নি।
রয়টার্স