পাঁচ ডলারের মধ্যাহ্নভোজ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জে ওয়াই লি
জে ওয়াই লি

দক্ষিণ কোরিয়ার অন্যতম শীর্ষ শিল্পসাম্রাজ্য স্যামসাং গ্রুপের প্রধান জে ওয়াই লিকে দেশটির অভিসংশিত প্রেসিডেন্ট পার্ক গিউন-হের দুর্নীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে দীর্ঘ ২২ ঘণ্টা নির্ঘুম রেখে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এ সময় তাঁকে মধ্যাহ্নভোজের জন্য মাত্র পাঁচ ডলার দামের খাবার পরিবেশন করা হয়েছে। জিজ্ঞাসাবাদ-সংশ্লিষ্ট এক কর্মকর্তা বলেন, জেরা শেষ হওয়ার আগে লি এবং আইনজীবীরা কেউই ঘুমাননি। পরে অপেক্ষারত একটি গাড়িতে ওঠার আগে স্যামসাং-প্রধান সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি।