পাঁচ তলা থেকে গাড়িসহ পড়েও দুজন জীবিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পঞ্চম তলার পার্কিং গ্যারেজ থেকে যাত্রীসহ গাড়ি পড়ে গিয়ে তিন যাত্রী মারা গেছেন। তবে সৌভাগ্যক্রমে বেঁচে গেছেন দুজন। জাপানের স্থানীয় গণমাধ্যমের খবর দিয়ে এএফপি খবর জানিয়েছে।
জাপানের রাজধানী টোকিওর দক্ষিণে ইয়োকোসকা শহরে আজ শনিবার স্থানীয় সময় বেলা একটার দিকে এ ঘটনা ঘটে।
টেলিভিশন ফুটেজে দেখা যায়, ধাতব বেড়া পঞ্চম তলার গ্যারেজের ধাতব পদার্থ দিয়ে তৈরি নিরাপত্তাবেষ্টনী ভেঙে সিলভার রঙের গাড়িটি নিচে পড়ে যাচ্ছে।
একজন প্রত্যক্ষদর্শী বলেন, ‘গাড়িটি পড়ে যাওয়ার শব্দটি ছিল বজ্রপাতের মতো! প্রথমে নিরাপত্তাবেষ্টনী ও পরে গাড়িটি পড়ল।’
বেসরকারি টেলিভিশন নিপ্পন জানায়, দুর্ঘটনায় নিহত তিনজনের দুজন নারী ও একজন পুরুষ। পুরুষটির বয়স পঞ্চাশোর্ধ্ব। আর এক নারী চল্লিশোর্ধ্ব ও অপরজনের বয়স ৭০ এর কোটায়। আহত দুজন হলো ২০ বছরের তরুণ ও ১১ বছরের ছেলেশিশু।