প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় তাবকা বিমানবন্দরের নিয়ন্ত্রণ রাখতে গত ছয় দিনের লড়াইয়ে পাঁচ শতাধিক সেনা নিহত হয়েছেন। এর মধ্যে গতকাল রোববার নিহত হয়েছেন ১৭০ সিরীয় সেনা। আর ইসলামিক স্টেটের নিহত হন ৩৪৬ যোদ্ধা। সিরিয়ার মানবাধিকার পর্যবেক্ষণ সংস্থার এক ই-মেইল বার্তায় এ তথ্য জানানো হয়। এই বিমানবন্দরটি হলো সিরিয়ার তৃতীয় বৃহত্তম সামরিক ঘাঁটি। গতকালের লড়াইয়ের মধ্য দিয়ে ইসলামিক স্টেটের যোদ্ধারা বিমানবন্দরটির নিয়ন্ত্রণ নেন। এএফপি