পাকিস্তান-ইরান সীমান্তে পাল্টাপাল্টি গোলা নিক্ষেপ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাকিস্তান ও ইরানের সীমান্তে দুই দেশের সেনাদের মধ্যে কামানের গোলা বিনিময় হয়েছে। পাকিস্তানের কর্মকর্তারা বলেছেন, ইরানের ছোড়া কামানের ছয়টি গোলা তাদের সীমান্ত শহর মাশকাইলের কাছে পড়েছে। জবাবে পাকিস্তানও পাল্টা গোলা ছুড়েছে। খবর বিবিসির।
পাকিস্তান ও ইরানের মধ্যে দীর্ঘ মরুময় সীমান্ত রয়েছে। পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশ এবং ইরানের পূর্বাঞ্চলীয় সিস্তান বালুচিস্তানের মধ্যে এই সীমান্ত।
এর আগে পাকিস্তান বলেছে, গত সপ্তাহে সীমান্তে ইরানের নিরাপত্তা বাহিনীর সদস্যদের হাতে তাদের একজন সেনা নিহত এবং তিনজন আহত হয়েছে।
পাকিস্তান দীর্ঘদিন থেকে অভিযোগ করে আসছে, সীমান্তে তাদের সেনাদের ওপর উগ্রপন্থী সুন্নি জঙ্গিদের হামলা বন্ধে ইরান ব্যর্থ হয়েছে। ইরানের সিস্তান বালুচিস্তানের সঙ্গে আফগানিস্তানেরও সীমান্ত রয়েছে।