পাচারের প্রতিবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

থাইল্যান্ডের পুলিশ গতকাল বুধবার জানিয়েছে, মানব পাচারকারী চক্রের বিরুদ্ধে তাদের তদন্ত দ্রুতগতিতে চলছে। চলতি মাসের শেষের দিকেই এ-সংক্রান্ত তদন্ত প্রতিবেদন অ্যাটর্নি জেনারেলের কাছে জমা দেওয়া হবে। দক্ষিণ থাইল্যান্ডের সংখলা প্রদেশের গভীর জঙ্গলে গত মাসে ৩০ জনেরও বেশি অভিবাসনপ্রার্থীর দেহাবশেষ উদ্ধারের পর মানব পাচারকারীদের গ্রেপ্তারে অভিযান শুরু করে পুলিশ। এ সময়ের মধ্যে মানব পাচারে জড়িত সন্দেহে ৫৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে পুলিশ কর্মকর্তা, রাজনীতিবিদ ও সেনা জেনারেলও রয়েছেন। জাতীয় পুলিশপ্রধান সোমিয়ত পুমপানামুং গণমাধ্যমকর্মীদের বলেন, ‘আশা করি, চলতি মাসের শেষের দিকে পুলিশের তদন্ত শেষ হবে। এরপর তা অ্যাটর্নি জেনারেলের কাছে পাঠানো হবে।’ রয়টার্স