পানির 'রেশনিং'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাইওয়ান ১০ লাখের বেশি বাড়িতে পানির ব্যবহার সাশ্রয় করার জন্য সরবরাহে ‘রেশনিং’ শুরু করেছে। দ্বীপ দেশটিতে বেশ কয়েক বছরের মধ্যে সবচেয়ে মারাত্মক খরা দেখা দেওয়ায় এ ব্যবস্থা নেওয়া হয়েছে। উত্তরের কয়েকটি নগরে পালা করে সপ্তাহে দুই দিন পানি সরবরাহ পুরোপুরি বন্ধ রাখা হবে। পানির এ ঘাটতির অন্যতম কারণ অনাবৃষ্টি। এ কারণে জলাধারে পানির পরিমাণ অনেক কমে গেছে। তবে সরবরাহের ত্রুটি, জলাধার পলি জমে ভরে যাওয়া এবং অপচয়ও সংকটের জন্য দায়ী। গত মাসের শেষ দিকে সরকার জানায়, খরা অব্যাহত থাকবে। সরকারি একজন কর্মকর্তা জানিয়েছেন, শরৎ ও শীতের বৃষ্টিপাতের হিসাবে তাইওয়ানে এবার ১৯৪৭ সালের পর থেকে সবচেয়ে কম বৃষ্টি হয়েছে। বিবিসি।