পাপুয়া নিউগিনিতে ভূমিকম্পে সুনামির আশঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওশেনিয়ার দেশ পাপুয়া নিউগিনিতে আজ সোমবার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৭ দশমিক ৬। কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, ভূমিকম্পের পর সুনামির সতর্কতা জারি করা হয়।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্যমতে, পাপুয়া নিউ গিনির উত্তর-পূর্বাঞ্চলীয় রাবাউল শহরের কাছেই ছিল ভূমিকম্পটির কেন্দ্রস্থল।
প্যাসেফিক সুনামি সেন্টার বলছে, ভূমিকম্পের কেন্দ্রস্থলের এক হাজার কিলোমিটারের মধ্যে অবস্থিত উপকূলীয় এলাকায় ঝুঁকিপূর্ণ সুনামির আশঙ্কা রয়েছে। তবে ধ্বংসাত্মক সুনামির আশঙ্কা নেই।