পার্ক গিউন-হেকে দীর্ঘ ১৪ ঘণ্টা জিজ্ঞাসাবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট পার্ক গিউন-হেকে দেশটির প্রসিকিউটরের কার্যালয়ে দীর্ঘ ১৪ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছে। দুর্নীতির অভিযোগের বিষয়ে এই জিজ্ঞাসাবাদের পর গত মঙ্গলবার মধ্যরাতে তিনি নিজের বাসার দিকে রওনা হন। পার্কের আইনজীবীদের একজন সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
রাজধানী সিউলে প্রসিকিউটরের কার্যালয় থেকে বের হওয়ার পর পার্ক গিউন-হে এবং তাঁর আইনজীবীরা সাংবাদিকদের কোনো প্রশ্নেরই জবাব দেননি।
পার্কের বিরুদ্ধে অভিযোগ, বড় ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোকে চাপ দিয়ে তাঁর কিছু নীতি বাস্তবায়নের উদ্যোগে অনুদান বা ঘুষ নিয়েছেন তিনি। আর এ কাজে তাঁকে সহযোগিতা করেছেন তাঁর ঘনিষ্ঠ বন্ধু চোই সুন-সিল। তবে পার্ক এবং তাঁর বন্ধু অভিযোগটি অস্বীকার করেছেন।
গত মঙ্গলবার বাড়ি থেকে প্রসিকিউটরের কার্যালয়ে যাওয়ার আগে পার্ক সংবাদমাধ্যমকে বলেন, ‘আমি জনগণের কাছে দুঃখ প্রকাশ করছি। জিজ্ঞাসাবাদে আমি সহযোগিতা করব।’