প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাপানের টোকিওর একটি পার্কে শিশুদের খেলাধুলার উপকরণের আশপাশে গতকাল শুক্রবার অস্বাভাবিক ধরনের উঁচু মাত্রার তেজস্ক্রিয়তা ধরা পড়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা তোশিমা ওয়ার্ডের ওই পার্কের একটি স্থানে প্রতি ঘণ্টায় ৪৮০ মাইক্রোসিয়েভার্ট পর্যন্ত তেজস্ক্রিয়তা চিহ্নিত করেছেন। এটি জনপ্রতি সারা বছরে গ্রহণযোগ্য মাত্রার প্রায় অর্ধেক। স্থানীয় মেয়র বলেন, ঝুঁকির মাত্রা ন্যূনতম হলেও স্থানটি নিরাপদ করার কাজ চলছে। সামান্য মাত্রার তেজস্ক্রিয়তাসহ একটি ড্রোন প্রধানমন্ত্রী শিনজো আবের কার্যালয়ের ছাদে অবতরণ করার দুই দিন পরই এ ঘটনা ঘটল।
বিবিসি