পালমিরায় গণকবর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইএসের কবজা থেকে মুক্ত করা সিরিয়ার পালমিরা শহরে প্রায় ৪০টি লাশের একটি গণকবর পাওয়া গেছে। এদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। শহরটির উত্তর-পূর্বাঞ্চলীয় প্রান্তে গণকবরটি পাওয়া যায়। একটি সামরিক সূত্র জানিয়েছে, ওই ৪০ জনের কাউকে শিরশ্ছেদ করে ও কাউকে গুলি করে মারা হয়েছে। ওই সূত্র বলেছে, নিহত ব্যক্তিরা আইএসবিরোধী মিলিশিয়া সদস্য ও তাঁদের স্বজন। আইএস জঙ্গিরা তাঁদের হত্যা করেছে বলে মনে করা হচ্ছে। লাশগুলো স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। গণহত্যার শিকার অনেককেই শনাক্ত করা গেছে বলে ওই সূত্রটি বলছে।
এএফপি