পালমিরায় ফের ভাঙচুর করেছে আইএস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

সিরিয়ার প্রাচীন ঐতিহ্যসমৃদ্ধ নগর পালমিরার রোমান অ্যাম্পিথিয়েটারের অংশবিশেষ গুঁড়িয়ে দিয়েছে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। ২০১৫ সালে নগরটি দখল করে নেওয়ার পর এই একই স্থাপনায় প্রথম দফার ভাঙচুর চালানো হয়েছিল।
সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়, দ্বিতীয় শতকে তৈরি রোমান অ্যাম্পিথিয়েটারের বহির্ভাগ ও চার স্তম্ভের সমন্বয়ে গড়ে তোলা প্রবেশদ্বারগুলো (টেট্রাপিলন নামে পরিচিত) ভেঙে ফেলেছে আইএস।
২০১৫ সালে পালমিরা দখল করে নেওয়ার পর সিরীয় সরকারি বাহিনীর অভিযানের মুখে এটি হাতছাড়া হয়ে যায় আইএসের। তবে গত ডিসেম্বরে ইউনেসকোর তালিকাভুক্ত পুরাতাত্ত্বিক নিদর্শনসমৃদ্ধ এই এলাকা পুনর্দখল করে নেয় তারা। প্রথমবার দখলের পর এলাকাটি ২০১৬ সালের মার্চ পর্যন্ত ১০ মাস আইএসের নিয়ন্ত্রণে ছিল।