পালমিরায় ২৫ জনকে হত্যা করেছে আইএস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) একটি ভিডিও প্রকাশ করেছে। ওই ভিডিওতে সিরিয়ার প্রাচীন পালমিরা শহরে ২৫ জনকে গুলি করে হত্যার দৃশ্য দেখা গেছে। আজ রোববার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
আইএসের দাবি, যাদের হত্যা করা হয়েছে, তারা সৈনিক। সিরিয়ার হোমস শহর থেকে তাদের আটক করা হয়েছিল। পালমিরার একটি প্রাচীন উন্মুক্ত মঞ্চে তাদের গুলি করে হত্যা করা হয়েছে।
ভিডিওর কিছু স্থিরচিত্রে দেখা যায়, হত্যাকারীরা বয়সে খুবই তরুণ। তাদের বয়স ১৩-১৪ বছর হতে পারে।
গত মে মাসে পালমিরা ও এর পার্শ্ববর্তী আধুনিক শহর তাদমুর দখল করে আইএস। পালমিরা দখলের কয়েক দিনের মাথায় একই উন্মুক্ত মঞ্চে ২০ জনকে হত্যা করে আইএস।