পাল্লা দেবে চীন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০২২ সালের মধ্যে মহাকাশে মানুষের থাকার উপযোগী স্থায়ী স্টেশন তৈরির পরিকল্পনা করেছে চীন। এ জন্য স্টেশনের ‘মূল সরঞ্জাম’ ২০১৮ সালের দিকেই মহাকাশে পাঠানো হবে। হাবল স্পেস টেলিস্কোপের মতো শক্তিশালী দূরবীক্ষণযন্ত্রও মহাকাশে স্থাপনের চিন্তাভাবনা রয়েছে বেইজিংয়ের। এসব উদ্যোগ বাস্তবায়নের মধ্য দিয়ে তারা মহাকাশ গবেষণায় শক্তিধর দেশ রাশিয়া ও যুক্তরাষ্ট্রের সমকক্ষ হতে চায়। চীন সরকারের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা গতকাল বৃহস্পতিবার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়াকে এসব পরিকল্পনার কথা জানিয়েছেন।
রয়টার্স