পিয়ংইয়ংয়ের হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘মার্কিন সাম্রাজ্যবাদীদের বিরুদ্ধে যেকোনো যুদ্ধের জন্য’ প্রস্তুত রয়েছে উত্তর কোরিয়া। দেশটির নেতা কিম জং উন গতকাল শনিবার টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে এ কথা বলেছেন। ক্ষমতাসীন দল ওয়ার্কার্স পার্টির ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানী পিয়ংইয়ংয়ে গতকাল বর্ণাঢ্য সামরিক কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এতে যোগ দেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের দূত হিসেবে চীনের কমিউনিস্ট পার্টির একজন জ্যেষ্ঠ কর্মকর্তা। একই দিনে উত্তর কোরিয়া পারমাণবিক বোমা বহনের উপযোগী দূরপাল্লার ক্ষেপণাস্ত্র প্রদর্শন করে। বহির্বিশ্ব থেকে প্রায় বিচ্ছিন্ন দেশটি মাঝেমধ্যেই দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের উদ্দেশে যুদ্ধের হুমকি দিয়ে থাকে।
রয়টার্স