প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আফগানিস্তানের প্রেসিডেন্ট নির্বাচনের অন্যতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আবদুল্লাহ আবদুল্লাহ জালিয়াতির আশঙ্কার কথা বলে ভোট পুনর্গণনা প্রক্রিয়া থেকে গতকাল বুধবার তাঁর পর্যবেক্ষকদের প্রত্যাহার করে নিয়েছেন। এর পর জাতিসংঘের তত্ত্বাবধানে ভোট পুনর্গণনার কাজ স্থগিত করা হয়। এতে করে হামিদ কারজাইয়ের উত্তরসূরী নির্বাচন নিয়ে সংকট দীর্ঘায়িত হল। জাতিসংঘ ভোট পুনর্গণনার প্রক্রিয়া ‘সাময়িক স্থগিত’ করার সত্যতা নিশ্চিত করেছে। বিবিসি ও এএফপি