প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পরস্পরের স্বজন হওয়া সত্ত্বেও কোরীয় যুদ্ধে বিচ্ছিন্ন হয়ে পড়েছিলেন তাঁরা। কেউ বাস করছিলেন উত্তর কোরিয়ায়, কেউ বা দক্ষিণ কোরিয়ায়। অনেক কাঠখড় পুড়িয়ে এবার স্বজনদের সঙ্গে দেখা করার সুযোগ মিলছে। আজ মঙ্গলবার দক্ষিণ কোরিয়ার প্রায় ৪০০ জন নাগরিক উত্তর কোরিয়ায় ঢুকছেন প্রিয় স্বজনদের সঙ্গে দেখা করতে। উত্তর কোরিয়ার অবকাশ কেন্দ্র মাউন্ট কুমগাংয়ে আজ সেই পুনর্মিলনী। এই দুই দেশের নাগরিকদের মধ্যে পাঁচ বছরের মধ্যে এটি হবে দ্বিতীয় পুনর্মিলনের ঘটনা। দুই কোরিয়ার মধ্যে উত্তেজনার কারণে নিয়মিত দেখা করার সুযোগ মেলে না বিচ্ছিন্ন হয়ে পড়া স্বজনদের।
এএফপি