পুলিশকে 'নম্র' হওয়ার নির্দেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সৌদি আরবে ধর্মীয় অনুশাসন দেখভালে নিয়োজিত বিশেষ পুলিশ বাহিনীর সদস্যদের ইসলামি আইন প্রয়োগে ‘সদয়’ ও ‘নম্র’ হওয়ার নির্দেশ দিয়েছে সরকার। এই পুলিশ সদস্যদের গ্রেপ্তারের ক্ষমতা নিয়ে অব্যাহত সমালোচনার প্রেক্ষাপটে এ নির্দেশ দেওয়া হলো। সৌদি মন্ত্রিসভায় অনুমোদিত সংস্কারমূলক পদক্ষেপের আওতায় এ পুলিশ কর্মকর্তারা আর এখতিয়ার বহির্ভূতভাবে লোকজনকে গ্রেপ্তার করতে পারবেন না। পরিবর্তে তাঁরা আইন লঙ্ঘনকারীদের ব্যাপারে সাধারণ পুলিশ বা মাদকবিরোধী স্কোয়াডের কর্মকর্তাদের অবগত করবেন। গত মঙ্গলবার রাতে এই নতুন বিধিমালার খবর প্রকাশ করেছে দেশটির সরকারি বার্তা সংস্থা এসপিএ। এএফপি