প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বিভিন্ন স্থান থেকে গতকাল বুধবার সূর্যগ্রহণ দেখেছে লাখ লাখ মানুষ। তবে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা গেছে কেবল ইন্দোনেশিয়ার কিছু দ্বীপ থেকে। বাংলাদেশ থেকেও আংশিকভাবে এই সূর্যগ্রহণ দেখা গেছে। এ ছাড়া চীন, জাপান, কোরিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, অস্ট্রেলিয়াসহ কয়েকটি দেশ থেকে আংশিক সূর্যগ্রহণ দেখা গেছে। ইন্দোনেশিয়ায় সূর্যগ্রহণ শুরু হয় বুধবার স্থানীয় সময় সকাল ৬টা ১৯ মিনিটে। দেশটির সুমাত্রা, বর্নিও, সুলাওয়েসিসহ কয়েকটি দ্বীপে সূর্য পুরোপুরি চাঁদের আড়ালে ঢাকা পড়ে যায়। ফলে দিনের শুরুতেই এসব এলাকায় রাত নেমে আসে। বিবিসি বাংলা