প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (আইএসএস) থেকে পৃথিবীতে ফিরে এসেছেন তিন নভোচারী। তাঁদের বহনকারী সয়ুজ নভোযান কাজাখস্তানের প্রান্তরে গতকাল বৃহস্পতিবার অবতরণ করে। এর আগে একটি রকেট নষ্ট হয়ে যাওয়ায় তাঁদের প্রত্যাবর্তন বিলম্বিত হয়। তিন মহাকাশচারী হলেন রাশিয়ার আন্তন শকাপ্লেরভ, ইতালির সামান্থা ক্রিস্তোফোরেত্তি ও যুক্তরাষ্ট্রের টেরি ভার্টস। সামান্থা নারী নভোচারী হিসেবে একক অভিযানে সবচেয়ে বেশি সময় (২০০ দিনের বেশি) মহাকাশে অবস্থানের রেকর্ড গড়েছেন। এক্সপেডিশন ৪৩ নামের ওই অভিযানের অধিনায়ক টেরি ভার্টস ও তাঁর দুই সহযোগী শকাপ্লেরভ ও ক্রিস্তোফোরেত্তি আইএসএসে প্রায় সাত মাস ছিলেন।
এএফপি