প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইসলামের নামে চালানো সন্ত্রাসবাদকে ‘সুস্পষ্টভাবে’ নিন্দা জানাতে বিশ্বের মুসলিম নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন পোপ ফ্রান্সিস। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে খ্রিষ্টানদের ‘যন্ত্রণা’ অবসানে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি। তিন দিনের তুরস্ক সফর শেষে গত রোববার রোমে ফেরার পথে বিমানে সফরসঙ্গী সাংবাদিকদের এসব কথা বলেন পোপ ফ্রান্সিস। তিনি বলেন, মুসলিম রাজনৈতিক ও ধর্মীয় নেতারা এবং বুদ্ধিজীবীরা ইসলামের নামে চালানো সন্ত্রাসবাদের নিন্দা জানালে বিশ্বের বেশির ভাগ মুসলিমের জন্যই ভালো হবে।
এএফপি