প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুনীতির মামলায় সাজাপ্রাপ্ত ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট গতকাল রোববার কারাগার থেকে প্যারোলে মুক্তি পেয়েছেন। মাসিয়াহু কারাগার থেকে বের হওয়ার সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেননি তিনি। ওলমার্ট ২০০৬ থেকে ২০০৯ সালে ইসরায়েলের প্রধানমন্ত্রী ছিলেন। ঘুষ গ্রহণের দায়ে দোষী সাব্যস্ত হলে ২০১৬ সালে কারাগারে পাঠানো হয় ওলমার্টকে। গত বৃহস্পতিবার ৭১ বছর বয়সী ওলমার্টকে আগাম জামিন দেয় প্যারোল বোর্ড। রাষ্ট্রপক্ষ আপিল না করায় মুক্তি পান তিনি। যদিও প্যারোলের শর্তাবলি প্রকাশ করা হয়নি। দেশটির গণমাধ্যমের খবরে বলা হয়েছে, মাসে দুবার পুলিশের কাছে হাজিরা দেওয়া ও দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ওলমার্টের বিরুদ্ধে।
এএফপি