প্রকাশ্যে খাওয়ায়...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রমজান মাসে প্রকাশ্যে খাওয়ার অপরাধে ইরানের পশ্চিমাঞ্চলীয় কেরমানশাহ শহরে পাঁচ ব্যক্তিকে শাস্তি দেওয়া হয়েছে। প্রাদেশিক প্রধান বিচারপতি আলি মোজাফারিকে উদ্ধৃত করে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ জানায়, পুলিশ সতর্ক করে দেওয়ার পরও আইন অমান্য করে ‘উদ্দেশ্যমূলকভাবে খাওয়ার দায়ে’ ওই পাঁচজনকে জনসমক্ষে বেত্রাঘাত করা হয়েছে। রমজানে প্রকাশ্যে খাওয়া-দাওয়া বর্জনের জন্য প্রতিবছরই ইরানি কর্তৃপক্ষ সতর্কবার্তা জারি করে।

এএফপি