প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নতুন আইন করার পর চীনের বেইজিংয়ে গতকাল সোমবার থেকে জনসমক্ষে ধূমপান নিষিদ্ধ হয়েছে। এর আগে শহরটির রেস্তোরাঁ, সরকারি অফিস এবং গণপরিবহনে ধূমপান নিষিদ্ধ ছিল। চীনে ৩০ কোটিরও বেশি মানুষ ধূমপান করে। দেশটিতে প্রতিবছর ধূমপানজনিত অসুখে ১০ লাখেরও বেশি মানুষ মারা যায়। এমনিতে চীনে জনসমক্ষে ধূমপান নিষিদ্ধ। ২০১১ সালে দেশটির সসব হোটেল এবং রেস্তোরাঁয় ধূমপান নিষিদ্ধ করা হয়। তবে এ আইনের কঠোর প্রয়োগ ছিল না।
বিবিসি