প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) হাতে ইরাকের দ্বিতীয় বৃহত্তম শহর মসুলের পতন নিয়ে পার্লামেন্টারি একটি প্রতিবেদনকে ‘মূল্যহীন’ আখ্যায়িত করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী নুরি আল-মালিকি। গত বছরের জুন মাসে মসুল দখল করে নেয় আইএস। ওই ঘটনার জন্য প্রতিবেদনে মালিকিসহ কয়েকজনকে দোষী করা হয়েছে। নিজের ফেসবুকে মালিকি লিখেছেন, ‘মসুলের পতন নিয়ে ওই পার্লামেন্টারি তদন্ত প্রতিবেদনের কোনো মূল্য নেই। কারণ, এতে রাজনৈতিক মতপার্থক্যগুলোই প্রাধান্য পেয়েছে। এটার কোনো বস্তুনিষ্ঠতা ছিল না। মসুলে যা ঘটেছে, তা ছিল আঙ্কারায় (তুরস্কের রাজধানী) ফাঁদা একটি ষড়যন্ত্র।’
এএফপি