প্রত্নসম্পদ রক্ষায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রত্নসামগ্রী রক্ষায় ইরাকের নিমরুদে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে জাতিসংঘের বিজ্ঞান, শিক্ষা ও সংস্কৃতিবিষয়ক সংস্থা ইউনেসকো। জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) হাতে বিধ্বস্ত হওয়া ঐতিহাসিক এ শহরে প্রত্নসামগ্রী লুটপাট হওয়া ঠেকাতে গতকাল বৃহস্পতিবার ইউনেসকো এ আহ্বান জানায়। নিমরুদ ইরাকের অন্যতম প্রত্নতাত্ত্বিক নিদর্শনপূর্ণ শহর। টাইগ্রিস নদীর তীরে খ্রিষ্টপূর্ব ১ হাজার ৩০০ শতাব্দীতে এর গোড়াপত্তন।
এএফপি