প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারত মহাসাগরের দ্বীপরাষ্ট্র মরিশাসের প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন আমিনাহ গুরিব-ফাকিম। তিনি বিজ্ঞানী হিসেবে পরিচিত। রাজধানী পোর্ট লুইসের বাইরে গত শুক্রবার ওই শপথ অনুষ্ঠিত হয়। ৫৬ বছর বয়সী আমিনাহ প্রেসিডেন্ট পদে নিযুক্তি পাওয়াকে নিজ মা-বাবার প্রতি উৎসর্গ করে বলেন, ‘তাঁরা এমন এক যুগে মেয়ে সন্তানকে পড়াশোনা করানোর মতো দূরদর্শিতা দেখিয়েছেন যখন শুধু ছেলেদেরই প্রাধান্য দেওয়া হতো।’ মরিশাসের প্রেসিডেন্টের ক্ষমতা আনুষ্ঠানিকতার মধ্যেই সীমিত। আফ্রিকার সবচেয়ে ধনী ও কম দুর্নীতিগ্রস্ত দেশগুলোর তালিকায় রয়েছে দেশটি।
এএফপি