প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধান প্রথম কোনো নারীকে গত বৃহস্পতিবার নেতা নির্বাচিত করেছে জাপানের প্রধান বিরোধী দল ডেমোক্রেটিক পার্টি। সাবেক মন্ত্রী রেনহো মুরাতা (৪৮) একই সঙ্গে দলের নেতা হওয়া মিশ্র জাতিসত্তার প্রথম জাপানি। শিল্পোন্নত দেশটির পুরুষশাসিত ক্ষমতা-কাঠামোয় সম্প্রতি শীর্ষস্থানে উঠে আসা কয়েকজন নারীর একজন হলেন সাবেক টিভি উপস্থাপক রেনহো। জাপানের আইন অনুযায়ী দ্বৈত নাগরিকত্ব রাখা অবৈধ। চলতি সপ্তাহেই তাইওয়ানি বাবা ও জাপানি মায়ের সন্তান রেনহোর তাইওয়ানের নাগরিকত্ব থেকে যাওয়ার বিষয়টি সামনে আসে। এ নিয়ে তিনি মিথ্যা বলেছেন বলে অভিযোগও ওঠে। এ অবস্থায় দলের নেতা নির্বাচনের ভোটের আগে ক্ষমা চেয়েছিলেন রেনহো মুরাতা।
বিবিসি