প্রথম নারী স্পিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেপালের পার্লামেন্টের প্রথম নারী স্পিকার নির্বাচিত হয়েছেন দেশটির মাওবাদী রাজনীতিবিদ ওনসারি ঘারতি মাগার। তাঁর একমাত্র প্রতিদ্বন্দ্বী অনুরাধা থাপা প্রার্থিতা প্রত্যাহার করলে গতকাল শুক্রবার পার্লামেন্টের সদস্যরা সর্বসম্মতভাবে ওনসারি ঘারতিকে স্পিকার নির্বাচিত করেন। ৩৭ বছর বয়সী ওনসারি এর আগে নেপালের দ্বিতীয় সাংবিধানিক গণপরিষদের ডেপুটি স্পিকার ছিলেন। নির্বাচিত হওয়ার পর দেওয়া ভাষণে ওনসারি ঘারতি বলেন, নতুন সংবিধানের আলোকে নতুন করে অনেক আইন প্রণয়ন করতে হবে। সে ক্ষেত্রে সবগুলো দলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এ ছাড়া রাজতন্ত্রপন্থী রাষ্ট্রীয় প্রজাতন্ত্র পার্টির গঙ্গা প্রসাদ যাদব ডেপুটি স্পিকার নির্বাচিত হয়েছেন।
এএফপি