প্রথম প্রচারণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৌদি আরবে প্রথমবারের মতো গতকাল রোববার নির্বাচনী প্রচারাভিযানে অংশ নিয়েছেন নারী প্রার্থীরা। কঠোর ইসলামি অনুশাসন মেনে চলা সৌদি রাজতন্ত্রে আগামী ১২ ডিসেম্বর অনুষ্ঠেয় পৌর নির্বাচনে ৯০০ জনের বেশি নারী প্রার্থী হয়েছেন। একই সঙ্গে প্রথমবারের মতো সৌদিতে ভোটাধিকার প্রয়োগও করবেন নারীরা।
সৌদি নির্বাচন কমিশন সূত্র জানায়, পৌর কাউন্সিলের ২৮৪টি আসনের জন্য প্রায় ৭ হাজার প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটার সাড়ে ১৩ লাখ। যেখানে নিবন্ধিত নারী ভোটার মাত্র ১ লাখ ৩১ হাজার। সৌদি আরবই বিশ্বে একমাত্র দেশ, যেখানে নারীদের গাড়ি চালানোর অনুমতি নেই। ভ্রমণ বা কাজে বের হলে নারীর সঙ্গে পুরুষ নিকটাত্মীয়ের উপস্থিতি দেশটিতে আবশ্যিক।
এএফপি