প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফিলিপাইনে মাদকবিরোধী অভিযানে পুলিশের হাতে নিহত কয়েকজনের পরিবার গত বৃহস্পতিবার দেশটির সুপ্রিম কোর্টে মামলা করেছে। এর মধ্য দিয়ে প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তের বিতর্কিত মাদকবিরোধী অভিযানের বিরুদ্ধে কেউ প্রথমবারের মতো আইনি লড়াইয়ে মাঠে নামল। গত আগস্টে রাজধানী ম্যানিলার কাছে পুলিশের মাদকবিরোধী অভিযানে নিহত চারজন ও জীবিত আরেকজনের আইনজীবীরা সর্বোচ্চ আদালতের কাছে পুলিশের অভিযানগুলো বিশদভাবে তদন্তের দাবি জানান। সেই সঙ্গে অভিযানে হতাহত ব্যক্তিদের মাদকের সঙ্গে সম্পৃক্ততার প্রমাণ পুলিশকে দেওয়ার জন্য চাপ দেওয়ার আবেদন করেন।