প্রথম মৃত্যুদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিসরে ২০১৩ সালে প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে সরিয়ে সেনাবাহিনী ক্ষমতা নেওয়ার পর ছড়িয়ে পড়া সহিংসতার ঘটনায় মৃত্যুদণ্ডপ্রাপ্তদের মধ্যে একজনের দণ্ড কার্যকর করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হানি আবদেল লতিফ জানান, গতকাল শনিবার সকালে মোহাম্মদ রামাদান নামের ওই ব্যক্তিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। ওই সহিংসতার ঘটনায় দ্রুত বিচার করে সম্প্রতি মুরসির কয়েক শ সমর্থককে মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন দেশটির আদালত। এঁদের মধ্যে এই প্রথম একজনের দণ্ড কার্যকর করা হলো। জাতিসংঘ বলেছে, একসঙ্গে এত মৃত্যুদণ্ড দেওয়ার ঘটনা সাম্প্রতিক ইতিহাসে নজিরবিহীন।
এএফপি