প্রথম লড়াইয়ে যন্ত্রই জিতল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুগলের তৈরি সুপারকম্পিউটার বুদ্ধিমত্তার লড়াইয়ে মানুষকে হারিয়ে দিয়েছে। যন্ত্রটি চীনের ঐতিহ্যবাহী গো খেলায় গ্র্যান্ডমাস্টার লি সে-দলকে প্রথম দফা লড়াইয়ে পরাজিত করেছে। দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে গতকাল বুধবার এ খেলা অনুষ্ঠিত হয়। তিন ঘণ্টার বেশি সময় খেলার পর আলফাগো নামের কম্পিউটারটির জয় নিশ্চিত দেখে হার স্বীকার করে নেন লি সে-দল। খেলার ফলে বিস্ময় প্রকাশ করে তিনি বলেন, খেলায় আলফাগো এমন এক পর্যায়ে পৌঁছে যায়, যা কোনো মানুষের পক্ষে কখনো সম্ভব হয়নি। গ্র্যান্ডমাস্টার লি সে-দলের বিরুদ্ধে যন্ত্রটি এত সহজে জয় পাবে না বলেই বিশেষজ্ঞরা মনে করেছিলেন। এএফপি