প্রথমবারের মতো নারী গভর্নর পেল টোকিও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাপানের সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইউরিকো কোইকে দেশটির রাজধানী টোকিওর গভর্নর নির্বাচিত হয়েছেন। তিনিই প্রথম কোনো নারী, যিনি এই পদে নির্বাচিত হলেন।
গত রোববারের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী কোইকে ২৯ লাখেরও বেশি ভোটে হারিয়ে দেন তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে। ২০২০ সালের অলিম্পিক গেমসের আয়োজক এই নগর এখন তীব্র অর্থনৈতিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে, তা কাটিয়ে ওঠাটাই হবে নতুন গভর্নরের বড় চ্যালেঞ্জ। টোকিওর আগের গভর্নর ইয়োচি মাসুজো আর্থিক কেলেঙ্কারিতে পদত্যাগ করেন।
নির্বাচনে বিজয়ী হওয়ার পর কোইকে বলেন, ‘টোকিওর রাজনীতিতে নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন করব আমি। আপনারা এমন এক টোকিও দেখবেন, যা আগে দেখেননি।’
প্রধানমন্ত্রী শিনজো আবের দল লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সদস্য কোইকে। তবে গভর্নরের নির্বাচনে তিনি দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন।