প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেপালের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদে প্রথম নারী হিসেবে গতকাল বুধবার নিয়োগ পেয়েছেন সুশীলা কারকি। দেশটির সমাজব্যবস্থা অতিমাত্রায় পিতৃতান্ত্রিক। তবে ২০০৬ সালে ১০ বছরব্যাপী গৃহযুদ্ধ শেষ হওয়ার পর থেকে নানামুখী পরিবর্তনের ধারাবাহিকতায় নারীর অন্তর্ভুক্তি বাড়ছে। সাংবিধানিক গণপরিষদ গত সেপ্টেম্বরে নেপালের রাজতন্ত্র যুগের পরবর্তী প্রথম সংবিধান প্রণয়ন করে। এতে সরকারের সব শাখায় নারীদের ‘আনুপাতিক অন্তর্ভুক্তির’ অধিকার এবং সম্পত্তির ওপর সমান অধিকার দেওয়া হয়েছে। সাম্প্রতিক সময়ে নেপালের প্রেসিডেন্ট এবং পার্লামেন্ট স্পিকারের পদেও বসেছেন নারীরা। এতে সেখানকার সমাজে পরিবর্তনের ইঙ্গিত মিলছে। রয়টার্স