প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কম্বোডিয়ার লৌহমানব হিসেবে পরিচিত প্রধানমন্ত্রী হুন সেনকে ১৫ হাজার রিয়েল (প্রায় চার মার্কিন ডলার) জরিমানা করেছে দেশটির ট্রাফিক পুলিশ। হুন সেন মাথায় হেলমেট না পরেই দেশটির কোহ্ কং প্রদেশে মোটরসাইকেল চালাচ্ছিলেন। প্রধানমন্ত্রী সেন এ জন্য দেশের জনগণের কাছে দুঃখ প্রকাশ করেছেন। এ ঘটনা ১৮ জুনের হলেও খেমার টাইমস পত্রিকা খবরটি প্রকাশ করেছে গত বৃহস্পতিবার। পুলিশ প্রধানমন্ত্রীকে রাজধানী নমপেনে ওই জরিমানা পরিশোধ করতে বলেছে। হুন সেন ফেসবুকে লিখেছেন, ‘আমি ক্ষমা চেয়েছি। তবু পুলিশ আমাকে জরিমানা করেছে। কারণ, আমি আইন অমান্য করেছি। নিজের এবং ওই মোটরসাইকেলের মালিকের জরিমানা পরিশোধ করব। ওই লোকেরও সমপরিমাণ জরিমানা হয়েছে।’