প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাইলামা চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে ‘অধিকতর উদার’ বলে আখ্যা দিলেন। গতকাল বৃহস্পতিবার ভারতের মুম্বাইয়ে এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। শি জিনপিংয়ের চলমান ভারত সফরের মধ্যে দীর্ঘদিন ধরে এ দেশের আশ্রয়ে থাকা দালাইলামা বলেন, ‘শি জিনপিংয়ের চিন্তা ও কাজ খুব বাস্তবসম্মত। তিনি অনেক উদার। তাই ভারতের কাছ থেকে অনেক কিছুই শিখতে পারেন।’ একসময় তিব্বতের স্বাধীনতা চাইলেও এখন চীনের রাষ্ট্রীয় কাঠামোতেই ‘কার্যকর স্বায়ত্তশাসন’ চান স্বেচ্ছানির্বাসিত দালাইলামা।
এএফপি