প্রস্তাব প্রত্যাখ্যান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তর কোরিয়ায় ‘সুপরিকল্পিতভাবে পাইকারি হারে’ মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে উল্লেখ করে গত বৃহস্পতিবার জাতিসংঘের সাধারণ পরিষদে যে নিন্দা প্রস্তাব গৃহীত হয়েছে, তা সরাসরি প্রত্যাখ্যান করেছে দেশটি। ওই প্রস্তাবে উত্তর কোরিয়াকে আন্তর্জাতিক অপরাধ আদালতে নেওয়ার জন্য নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানানো হয়। এর প্রতিক্রিয়ায় কট্টর কমিউনিস্ট দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এটা পরিষ্কারভাবেই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত, বৈষম্যমূলক ও উসকানিমূলক প্রস্তাব। এটা উত্তর কোরিয়ার ব্যাপারে যুক্তরাষ্ট্রের বৈরী মনোভাবের বহিঃপ্রকাশ।
এএফপি