প্রাইয়ুথ মিয়ানমারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রাইয়ুথ চান-ওচা গতকাল বৃহস্পতিবার দুই দিনের রাষ্ট্রীয় সফরে মিয়ানমার গেছেন। দায়িত্ব গ্রহণের পর জান্তা-প্রধান প্রাইয়ুথের এটিই প্রথম বিদেশ সফর। প্রাইয়ুথ চান-ওচা মিয়ানমারের প্রেসিডেন্ট সাবেক জেনারেল থেইন সেইনের সঙ্গে বৈঠক করবেন। দুই নেতা দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে কথা বলবেন। গত ২২ মে রক্তপাতহীন অভ্যুত্থানের মাধ্যমে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রার কাছ থেকে ক্ষমতা দখল করে দেশটির সেনাবাহিনী। অভ্যুত্থানের সময় সেনাপ্রধান ছিলেন প্রাইয়ুথ। এএফপি